অনলাইন ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
বুধবার নতুন রাষ্ট্রপতির কাছে অভিনন্দনপত্র পাঠান জাপানের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
অভিনন্দনপত্রে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান সানায়ে তাকাইচি।
চিঠিতে তিনি বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে একটি অবাধ ও মুক্ত ‘ইন্দো-প্যাসিফিক’ বাস্তবায়নের লক্ষ্যেও দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।







