নাটোর প্রতিনিধি: অভিনব কায়দায় পায়ুপথে হেরোইন লুকিয়ে পাচারের সময় নাটোরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বুধবার রাতে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিকভাবে তাদের তল্লাশি চালিয়ে কোনো মাদক পাওয়া যায়নি। তবে আটক দুজনের আচরণ সন্দেহজনক হওয়ায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা দেহের ভেতরে বিশেষ কায়দায় মাদক লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।
পরে তাদের পায়ুপথে লুকিয়ে রাখা কনডমে মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের মোট পরিমাণ ১০৫ গ্রাম।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।




